উত্তরদিনাজপুর

গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে ঝাঁপিয়ে পড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি

শহর পেরিয়ে এবার গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে ঝাঁপিয়ে পড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল। শনিবার কালিয়াগঞ্জের কুনোরের অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির সভাপতি দায়িত্ব গ্রহন করলেন পৌরপতি কার্তিক পাল। দায়িত্ব গ্রহণ করার পর তিনি আজ ব্লক প্রাথমিক কেন্দ্রের বি এম ও এইচ দেবাশিষ বালাকে সাথে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন, সাথে ছিলেন বিশিষ্ট সমাজ সেবী অশিম ঘোষ। হাসপাতালের কত জন চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্য কর্মী আছে আর কি ধরণের সমস্যা রয়েছে তা খতিয়ে দেখেন। উল্লেখ্য পৌরপতি হবার পর কার্তিক পাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যান সমিতির সভাপতি হন। তার দায়িত্ব গ্রহণ করার পর হাসপাতালের কিছুটা পরিকাঠামোর সমস্যার সমাধান হয়েছে। সেই কারনে এবারে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যান সমিতির দায়িত্ব দেওয়া হয় তাকে। যাতে গ্রাম গঞ্জের মানুষ ভালো স্বাস্থ্য ব্যবস্থা পায়। কারন রাজ্য স্বস্থ্য দপ্তর স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিষেষ নজর দিয়েছে।

        এদিন পৌরপতি কার্তিক পাল জানান, এই হাসপাতালের চার পাশে সীমানা প্রাচীরের প্রয়োজন রয়েছে। তার সাথে সাথে এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে ৩০ সজ্জা বিশিষ্ট হাসপাতালের মঞ্জুর করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতালে রুপান্ত হবার পরে মানুষ যাতে ভালো স্বাস্থ্য পরিষেবা পায়। এখানে পরিকাঠামো অনুসারে চিকিৎসক থেকে নার্সিং স্টাপ ও সরকারি ঔষধ যথেষ্ট রয়েছে। শুধু পরিকাঠামো দিক থেকে কিছুটা সমস্যা রয়েছে। যেমন-সীমানা প্রাচীর,কিছু ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কিছুটা অংশ খারাপ হয়ে রয়েছে যা খুব শীঘ্রই সংস্কার করা হবে।
https://www.youtube.com/embed/UYWOuktCxpM